‘ক্লাবে সতীর্থ কিন্তু এখন আমরা প্রতিদ্বন্দ্বী’, এমবাপে প্রসঙ্গে দিয়াজ
ব্রাহিম দিয়াজ বর্তমানে মরক্কো জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। যেখানে তার সতীর্থদের মধ্যে রয়েছেন এমবাপে ও চুয়ামেনি। তবে বিশ্বকাপে এবার সেই সতীর্থ এমবাপেই হচ্ছেন তার প্রতিপক্ষ। বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাহিম জানান, ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপের সঙ্গে ম্যাচের আগে তার কথা হয়েছে, ‘সবাই জিততে চায় এবং আমরা একটি দারুণ ম্যাচ খেলতে যাচ্ছি। হ্যাঁ, আমি এমবাপের সঙ্গে কথা বলেছি, তাকে শুভকামনা জানিয়েছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচটি। আমরা দুজনই জিততে চাই, সেটাই একে অপরকে বুঝিয়ে দিয়েছি। আমরা ক্লাবে সতীর্থ, কিন্তু এই ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বী।’ ২৬ বছর বয়সী ব্রাহিম স্পেনের মালাগার একাডেমিতে বেড়ে ওঠেন। পরে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির যুব দলে খেলেন। ২০১৯ সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং পরে ধারে খেলেন এসি মিলানে। এরপর আবার রিয়াল মাদ্রিদে ফিরে এসে এমবাপে ও চুয়ামেনির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছেন। চলতি বিশ্বকাপে মরক্কোর পাঁচটি ম্যাচেই খেলেছেন ব্রাহিম। দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি এখন পর্যন্ত চারটি গো
ব্রাহিম দিয়াজ বর্তমানে মরক্কো জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। যেখানে তার সতীর্থদের মধ্যে রয়েছেন এমবাপে ও চুয়ামেনি। তবে বিশ্বকাপে এবার সেই সতীর্থ এমবাপেই হচ্ছেন তার প্রতিপক্ষ।
বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাহিম জানান, ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপের সঙ্গে ম্যাচের আগে তার কথা হয়েছে, ‘সবাই জিততে চায় এবং আমরা একটি দারুণ ম্যাচ খেলতে যাচ্ছি। হ্যাঁ, আমি এমবাপের সঙ্গে কথা বলেছি, তাকে শুভকামনা জানিয়েছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচটি। আমরা দুজনই জিততে চাই, সেটাই একে অপরকে বুঝিয়ে দিয়েছি। আমরা ক্লাবে সতীর্থ, কিন্তু এই ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বী।’
২৬ বছর বয়সী ব্রাহিম স্পেনের মালাগার একাডেমিতে বেড়ে ওঠেন। পরে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির যুব দলে খেলেন। ২০১৯ সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং পরে ধারে খেলেন এসি মিলানে। এরপর আবার রিয়াল মাদ্রিদে ফিরে এসে এমবাপে ও চুয়ামেনির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছেন।
চলতি বিশ্বকাপে মরক্কোর পাঁচটি ম্যাচেই খেলেছেন ব্রাহিম। দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি এখন পর্যন্ত চারটি গোলের সুযোগ তৈরি করেছেন, যার মধ্যে দুটি ছিল কানাডার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে।
নিজের পারফরম্যান্স নিয়ে ব্রাহিম বলেন, ‘দলকে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি এবং অনুপ্রেরণা হতে চাই। আমার সতীর্থরা সবকিছু সহজ করে দেয়, কারণ আমাদের একটি অসাধারণ দল রয়েছে। আমরা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের বিপক্ষে খেলব। তবে আমরা এখানে এসেছি কারণ আমাদেরও প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে। আমার দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমি শুধু জিততে চাই। যদি অ্যাসিস্ট করতে পারি, সেটা দারুণ হবে। কিন্তু বিষয়টি আমাকে নিয়ে নয়, জাতীয় দলকে নিয়ে।’
ফ্রান্স ও মরক্কোর মধ্যকার এই কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।
আরআর/আইএন
What's Your Reaction?