ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন
বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী- ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ‘বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা জুলাই সনদকে ইস্যু করছে। তারা হুংকার দেয় জনগণকে নিয়ে রাজপথে নামবে।’
রোববার (১৯ জুলাই) রাতে নরসিংদী শিশু একাডেমিতে নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে মাপতে চান তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে, বিগত ১৭ বছরের আন্দোলনে আপনাদের ভূমিকা কী ছিল জনগণ তা জানে। ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক অস্থিতিশিল পরিস্থিতি তৈরি করতে চাইলে জনগণ বসে থাকবে না , তারা অত্যন্ত সচেতন। জনগণকে বিভ্রান্ত করা সম্ভব না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলেই ৫ আগস্ট সংগঠিত হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে। আবার যদি কেউ জুলাই চেতনা বিক্রি করতে চান তাদেরও পরিণতি ভালো হবে না। জুলাই সনদে বিএনপি যে স্বাক্ষর করেছে তার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। জুলাই গণঅভ্যূত্থানে আহত নিহতের পরিব
বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী- ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ‘বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা জুলাই সনদকে ইস্যু করছে। তারা হুংকার দেয় জনগণকে নিয়ে রাজপথে নামবে।’
রোববার (১৯ জুলাই) রাতে নরসিংদী শিশু একাডেমিতে নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে মাপতে চান তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে, বিগত ১৭ বছরের আন্দোলনে আপনাদের ভূমিকা কী ছিল জনগণ তা জানে। ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক অস্থিতিশিল পরিস্থিতি তৈরি করতে চাইলে জনগণ বসে থাকবে না , তারা অত্যন্ত সচেতন। জনগণকে বিভ্রান্ত করা সম্ভব না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলেই ৫ আগস্ট সংগঠিত হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে। আবার যদি কেউ জুলাই চেতনা বিক্রি করতে চান তাদেরও পরিণতি ভালো হবে না। জুলাই সনদে বিএনপি যে স্বাক্ষর করেছে তার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। জুলাই গণঅভ্যূত্থানে আহত নিহতের পরিবারের সব দ্বায়িত্ব এই সরকার নিয়েছে।
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, অ্যাড. বাছেদ ভুইয়া, একে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূইয়া, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, বিজি রশীদ নওশের, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হোক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যান্য নেতারা।