ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। আমরা ক্ষমতা গ্রহণ করিনি, আমরা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। এটা আমাদের ক্ষমতা নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে আমি এ দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি শপথ নিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর মতো নয়, একটু ভিন্ন, তার কথা, বক্তব্যে, ভাষণে ইতোমধ্যে প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরণের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি৷ যারা সরকারি চাকরি করেন তারা সতর্ক ও সজাগ হয়েছেন এবং দেশের মানুষ আমরা উপকার এবং সুবিধা পাচ্ছি। ফ্যামিলি কার্ড নিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জন্য। এই ফ্যামিলি কার্ড আপনার জন্য থাকবে আমার পরিবারের জন্যও থাকবে। পর
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। আমরা ক্ষমতা গ্রহণ করিনি, আমরা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। এটা আমাদের ক্ষমতা নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে আমি এ দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি শপথ নিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর মতো নয়, একটু ভিন্ন, তার কথা, বক্তব্যে, ভাষণে ইতোমধ্যে প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরণের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি৷ যারা সরকারি চাকরি করেন তারা সতর্ক ও সজাগ হয়েছেন এবং দেশের মানুষ আমরা উপকার এবং সুবিধা পাচ্ছি।
ফ্যামিলি কার্ড নিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জন্য। এই ফ্যামিলি কার্ড আপনার জন্য থাকবে আমার পরিবারের জন্যও থাকবে। পরিবারের গৃহিনীর নামে ফ্যামিলি কার্ড থাকবে। কোন পুরুষের নামে ফ্যামিলি কার্ড দেয়নি। এটা সবার জন্য আসবে। আজকে প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্য সচিব মানিক সাহা ও জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।
কাজল কায়েস/এনএইচআর/এমএস
What's Your Reaction?