‘ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে’
ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি নাসিম খান মিঠু।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিপরীতে ভ্যারাইটিস স্টোরের দ্বিতীয় তলায় ‘লুক মেন সেলুন’ সেলুন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় যাত্রা শুরু করেছে ‘লুক মেন সেলুন’। উদ্বোধন করেন নাসিম খান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাকিব হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের ইমরান হোসেন ইমু, ব্যবসায়ী রেজাউল ইসলাম রাজু, সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী আবু হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে পুরুষদের গ্রুমিং ও সৌন্দর্যচর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা রাখা হয়েছে সেলুনটিতে।
উদ্বোধনী এ অনুষ্ঠানে নাসিম খান বলেন, আধুনিক সাতক্ষীরা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।