ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে ২ জনকে জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কে খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ২ জনকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। অভিযানে সড়কের ওপর খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অপরাধে ২ জনকে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর কারণে সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকাতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সকলের জন্য উন্মুক্ত। সড়কে খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান, এক্সিকিউটিভ ম্য

ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে ২ জনকে জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কে খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ২ জনকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। অভিযানে সড়কের ওপর খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অপরাধে ২ জনকে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর কারণে সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকাতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সকলের জন্য উন্মুক্ত। সড়কে খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow