খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ ও জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ ও জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow