খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে আবেদনকারী ডিলার ও স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘ এক বছরের অচলাবস্থায় রয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং সিন্ডিকেটের প্রভাব মুক্ত হয়ে লটারির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রদান করতে হবে। দ্রুত স্বচ্ছভাবে ডিলার নিয়োগ সম্পন্ন না করলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি একেএম উদার, চাতাল মালিক সমিতির সভাপতি শাহিন ইসলাম ডামিল সহ অনেকে উপস্থিত ছিলেন। আমিরুল হক/কেজে/জেআইএম

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে আবেদনকারী ডিলার ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘ এক বছরের অচলাবস্থায় রয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং সিন্ডিকেটের প্রভাব মুক্ত হয়ে লটারির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রদান করতে হবে। দ্রুত স্বচ্ছভাবে ডিলার নিয়োগ সম্পন্ন না করলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি একেএম উদার, চাতাল মালিক সমিতির সভাপতি শাহিন ইসলাম ডামিল সহ অনেকে উপস্থিত ছিলেন।

আমিরুল হক/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow