খাদ্যশস্য আমদানি প্রক্রিয়ায় সময় কমানোর সিদ্ধান্ত

সরকারের সঙ্গে সরকারের চুক্তির ভিত্তিতে চাল ও গম আমদানির নীতিগত অনুমোদন এবং আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেই সঙ্গে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে নির্মিত ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ‘ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের নিকট একটি নতুন ইনল্যান্ড কন্টেইনার ডিপো নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে ‘ধীরাশ্রম ইনল্যান্ড কন্টেইনার ডিপোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে। এছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের আওতায় সরকার-টু-সরকার

খাদ্যশস্য আমদানি প্রক্রিয়ায় সময় কমানোর সিদ্ধান্ত

সরকারের সঙ্গে সরকারের চুক্তির ভিত্তিতে চাল ও গম আমদানির নীতিগত অনুমোদন এবং আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সেই সঙ্গে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে নির্মিত ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ‘ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের নিকট একটি নতুন ইনল্যান্ড কন্টেইনার ডিপো নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে ‘ধীরাশ্রম ইনল্যান্ড কন্টেইনার ডিপোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে।

এছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের আওতায় সরকার-টু-সরকার ভিত্তিতে গম ও চাল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান প্রয়োগ করে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় প্রক্রিয়ার সময় কমানোর অনুমোদনও দেওয়া হয়েছে।

বৈঠকে বলা হয়, খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উভয় প্রস্তাবই নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এমএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow