খাবারে কেমিক্যাল, টাঙ্গুয়ার হাওরে হাউজবোটকে জরিমানা
পর্যটকদের খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বজরা দ্য আকবর কোম্পানির একটি হাউজবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন। আরও পড়ুন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সেরা সময় কখন? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলোতে লাইসেন্স ও ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, বজরা কোম্পানির হাউজবোটে অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লিপসন আহমেদ/এসআর/জেআইএম
পর্যটকদের খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বজরা দ্য আকবর কোম্পানির একটি হাউজবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সেরা সময় কখন?
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলোতে লাইসেন্স ও ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়।
সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, বজরা কোম্পানির হাউজবোটে অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লিপসন আহমেদ/এসআর/জেআইএম
What's Your Reaction?