খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এক্স-এ ফার্সি ভাষায় করা পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এ হুমকি দেয়।  রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা কোথায় জড়ো হয়ে বৈঠক করবে তা ইসরায়েল জানে। খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেও হত্যা করা হবে।  এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তাকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করার চেষ্টা করছে। এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নে

খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরিদেরও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এক্স-এ ফার্সি ভাষায় করা পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এ হুমকি দেয়।  রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা কোথায় জড়ো হয়ে বৈঠক করবে তা ইসরায়েল জানে। খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেও হত্যা করা হবে।  এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তাকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করার চেষ্টা করছে। এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow