খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিয়া মসজিদে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। স্থানীয় শিয়া নেতারা গভীর শোক প্রকাশ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে বিশ্ব মুসলিম উম্মাহর একটি অধ্যায়ের অবসান হলো। শিয়া সম্প্রদায়ের স্থানীয় নেতা মো. ফরহাদ জানান, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় পারুলিয়া শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এসময় মসজিদে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স। আইআরজিসি, সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানায়, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম

খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিয়া মসজিদে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

স্থানীয় শিয়া নেতারা গভীর শোক প্রকাশ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে বিশ্ব মুসলিম উম্মাহর একটি অধ্যায়ের অবসান হলো।

শিয়া সম্প্রদায়ের স্থানীয় নেতা মো. ফরহাদ জানান, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় পারুলিয়া শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এসময় মসজিদে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে।

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স।

আইআরজিসি, সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানায়, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow