খামেনির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘোষণা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার। সরকারি পরিকল্পনা অনুযায়ী, রাজধানী তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহরে শোক মিছিল অনুষ্ঠিত হবে। তেহরানে মূল অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে। এ কারণে নগর কর্তৃপক্ষ নিরাপত্তা, পরিবহন ও জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি শুরু করেছে। তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদেও বড় পরিসরে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

খামেনির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘোষণা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, রাজধানী তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহরে শোক মিছিল অনুষ্ঠিত হবে। তেহরানে মূল অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে।

এ কারণে নগর কর্তৃপক্ষ নিরাপত্তা, পরিবহন ও জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি শুরু করেছে। তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদেও বড় পরিসরে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow