খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : মজনু

ফেনী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাদের সেবক হতে চাই।  সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেনীর ছাগলনাইয়া আদালত মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  রফিকুল আলম মজনু বলেন, আমি খালেদা জিয়ার রেখে যাওয়া আমানত আপনাদেরকে সাথে নিয়ে তারেক জিয়ার হাতে তুলে দিতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে তার নির্বাচনী জনসভায় বার বার বলে গিয়েছেন খালেদা জিয়ার মর্যাদা আপনারা সবাই মিলে রক্ষা করবেন।  তিনি আরও বলেন, এই আসনটি খালেদা জিয়ার আসন। এখান থেকে তিনি বার বার নির্বাচিত হয়েছেন। এবারও এ আসনে ধানের শীষের জোয়ার হবে। এখানকার মানুষ খালেদা জিয়ার দলকেই বিজয়ী করবে।  ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমদ মজুমদার, বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সহ প্রশিক্ষণবিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার রানু, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।  বিএনপির প্রয়াত চেয়ারপারসন

খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : মজনু
ফেনী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাদের সেবক হতে চাই।  সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেনীর ছাগলনাইয়া আদালত মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  রফিকুল আলম মজনু বলেন, আমি খালেদা জিয়ার রেখে যাওয়া আমানত আপনাদেরকে সাথে নিয়ে তারেক জিয়ার হাতে তুলে দিতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে তার নির্বাচনী জনসভায় বার বার বলে গিয়েছেন খালেদা জিয়ার মর্যাদা আপনারা সবাই মিলে রক্ষা করবেন।  তিনি আরও বলেন, এই আসনটি খালেদা জিয়ার আসন। এখান থেকে তিনি বার বার নির্বাচিত হয়েছেন। এবারও এ আসনে ধানের শীষের জোয়ার হবে। এখানকার মানুষ খালেদা জিয়ার দলকেই বিজয়ী করবে।  ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমদ মজুমদার, বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সহ প্রশিক্ষণবিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার রানু, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।  বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক ভিটা ফেনী-১ আসনে। এ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এ আসনটিতে এবারও বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে মরিয়া হয়ে প্রচারণা চালাচ্ছে নেতাকর্মীরা।  প্রচারণার শেষ দিনে এ আসনের ছাগলনাইয়া আদালত মাঠে জনসভার উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজারো নেতাকর্মী ও ভোটাররা অংশগ্রহণ করেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow