খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে মর্যাদার আসন লাভ করেছিল। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করেই বেগম খালেদা জিয়া দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করেছেন। সেই নীতির মূল ভিত্তি ছিল—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এবং ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে খালেদা জিয়া সমঅধিকার ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। সে সময় বাংলাদেশ সব দেশের সঙ্গে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে কথা বলত। ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অন্য দেশগুলোও সম্মানের চোখে দেখত। খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গ

খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে মর্যাদার আসন লাভ করেছিল। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করেই বেগম খালেদা জিয়া দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করেছেন। সেই নীতির মূল ভিত্তি ছিল—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এবং ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে খালেদা জিয়া সমঅধিকার ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। সে সময় বাংলাদেশ সব দেশের সঙ্গে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে কথা বলত। ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অন্য দেশগুলোও সম্মানের চোখে দেখত।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তিনি। প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় তাকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে এবং সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগও দেওয়া হয়নি।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর কথা বলার সুযোগ পেলেও খালেদা জিয়া কখনো প্রতিহিংসামূলক ভাষা ব্যবহার করেননি। নিজের ওপর হওয়া নির্যাতনের কথা না তুলে বরং তিনি সবাইকে প্রতিহিংসা পরিহার করে ভালোবাসা ও ঐক্যের বার্তা দিয়েছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব দল, মত, ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দশমিক প্রকাশনীর প্রকাশক দীপান্ত রায়হান এবং সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই ‘মহাজীবনের উপাখ্যান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow