খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের লোকসভায় নীরবতা পালন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের অন্যান্য নেতাদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন লোকসভার আইনপ্রণেতারা। বাজেট অধিবেশনের প্রথমদিনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদীসহ অন্যান্যরা নীরবতা পালন করেন। এর আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর আইনপ্রণেতারা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন তিনি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ভারতের পাশাপাশি পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিরা এসেছিলেন। সূত্র: : ফ্রি প্রেস জার্নাল এমএসএম

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের লোকসভায় নীরবতা পালন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের অন্যান্য নেতাদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন লোকসভার আইনপ্রণেতারা। বাজেট অধিবেশনের প্রথমদিনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদীসহ অন্যান্যরা নীরবতা পালন করেন।

এর আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর আইনপ্রণেতারা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন তিনি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ভারতের পাশাপাশি পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিরা এসেছিলেন।

সূত্র: : ফ্রি প্রেস জার্নাল

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow