খালেদা জিয়ার স্বপ্নের ফেনী গড়তে ধানের শীষে ভোট দিন : রফিকুল আলম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের দলের মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, আপনাদের ভোটে আমাদের মা বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমি ওনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। ওনার দেওয়া প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন। তিনি বলেন, আমি মায়ের আমানত হিসেবে বাকী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। উন্নয়নের স্বার্থে খালেদা জিয়ার এলাকা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে গড়ে তোলা হবে। তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, তার আলোকে ফেনী-১ আসন গড়ে তুলব। মায়ের দেওয়া আমানত হিসেবে এ এলাকাকে জীবন দিয়ে হলেও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলব আমি। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রফিকুল আলম মজনু বলেন, সন্ত্রাস চাঁদাবাজদের কঠোরভাবে প্রতিরোধ করব। যারা এসবের সঙ্গে থাকবে তাদের দলে ঠাঁই দেওয়া হবে না। যারা ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে তাদের বিশ্বাস করবেন না। আমি নির্বাচি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের দলের মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, আপনাদের ভোটে আমাদের মা বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমি ওনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। ওনার দেওয়া প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন।
তিনি বলেন, আমি মায়ের আমানত হিসেবে বাকী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। উন্নয়নের স্বার্থে খালেদা জিয়ার এলাকা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে গড়ে তোলা হবে। তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, তার আলোকে ফেনী-১ আসন গড়ে তুলব। মায়ের দেওয়া আমানত হিসেবে এ এলাকাকে জীবন দিয়ে হলেও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলব আমি।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রফিকুল আলম মজনু বলেন, সন্ত্রাস চাঁদাবাজদের কঠোরভাবে প্রতিরোধ করব। যারা এসবের সঙ্গে থাকবে তাদের দলে ঠাঁই দেওয়া হবে না। যারা ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে তাদের বিশ্বাস করবেন না। আমি নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। এখানে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। কেউ কোনো বাধা দেব না।
তিনি আরও বলেন, আমি তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমি নির্বাচিত হলে ফেনী-১ আসনের তিনটি উপজেলায় মিনি স্টেডিয়াম চালু করব। ফেনী বিলোনীয়া রেলপথ পুনরায় চালু করব। খাল খনন করে কৃষিতে বিপ্লব আনয়ন করা হবে। এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষাসহ নানামুখী উন্নয়ন করব।
পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম মানিকের সভাপতিত্বে ও পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক-সহ সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এ সময় পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃতারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?