খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

ঢাকার আশুলিয়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। শনিবার (১৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মন্ডলের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।” তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমরা কোনো ধরনের উৎসব না করে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

ঢাকার আশুলিয়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মন্ডলের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমরা কোনো ধরনের উৎসব না করে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছি। মহান আল্লাহ যেন তাঁদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

তিনি বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

দোয়া ও মুনাজাতে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো.বাবুল সরকার,মো. জাহিদুল ইসলাম, হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবু সাইমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow