খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন, তালিকায় থাকলেও শুনানি হয়নি

আট মাস ধরে কারাবন্দি বিচারপতি এ বি এম খায়রুল হকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এ সংক্রান্ত বিষয়ে রোববার (১৫ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের চেম্বার জজ আদালতে আবেদন শুনানির জন্য (কজলিস্ট) কার্যতালিকায় ছিল। তবে সেটি শুনানি হয়নি। আকেদনটি পরে আবারও (কজলিস্ট) কার্যতালিকায় এলে আপিল বিভাগের অপর চেম্বার জজ আদালতে শুনানি করতে বলেন আদালত। সংশ্লিষ্ট আইনজীবীরা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে গত ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল নিষ্পত্তি করে জামিন মঞ্জুর করে রায় দেন। ফলে সাবেক এই প্রধান বিচারপতির মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী। বিচারপতি খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আরও পড়ুনবয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দুদকের মামলায় তার জামিন আবেদনের চূড়া

খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন, তালিকায় থাকলেও শুনানি হয়নি

আট মাস ধরে কারাবন্দি বিচারপতি এ বি এম খায়রুল হকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

এ সংক্রান্ত বিষয়ে রোববার (১৫ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের চেম্বার জজ আদালতে আবেদন শুনানির জন্য (কজলিস্ট) কার্যতালিকায় ছিল। তবে সেটি শুনানি হয়নি। আকেদনটি পরে আবারও (কজলিস্ট) কার্যতালিকায় এলে আপিল বিভাগের অপর চেম্বার জজ আদালতে শুনানি করতে বলেন আদালত।

সংশ্লিষ্ট আইনজীবীরা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এর আগে গত ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল নিষ্পত্তি করে জামিন মঞ্জুর করে রায় দেন। ফলে সাবেক এই প্রধান বিচারপতির মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী।

বিচারপতি খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন
বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

দুদকের মামলায় তার জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

এরপর তার আইনজীবী মোনায়েম নবী শাহীন বলেন, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। চার মামলায় হাইকোর্ট ৮ মার্চ জামিন দেন। দুদকের মামলায় জামিন প্রশ্নে রুল অ্যাসলিউট অর্থাৎ জামিন মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

এদিকে চারটি মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। তবে তা এখনো শুনানির তালিকায় উঠলেও তার শুনানি হয়নি বলে জানান আইনজীবী মোনায়েম নবী।

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা–সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক চার মামলায় হাইকোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চ ৮ মার্চ খায়রুল হককে জামিন দেন। এই পাঁচ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেছিলেন তিনি।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow