খুলনার বাজারে বেড়েছে সবজির দাম

খুলনার বাজারে চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। অনেক সবজিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, মাছ ও মাংসের বাজার রয়েছে আগের মতোই। রোববার (১২ এপ্রিল) খুলনার রুপসা বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও বয়রা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৫০ টাকা, টমেটো ২০ টাকা কেজি, লাউ ৪০-৫০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৬০ টাকা, কাঁচামরিচ ১২০-১৪০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, কুশি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ ২৫-৩০ টাকা দরে এবং রসুন ৭০-১০০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা কেজি দরে, সোনালি ৩৩০-৩৫০ টাকা কেজি দরে ও লেয়ার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ঈদের আগে বৃদ্ধি পেলেও এখনো দাম কমেনি। মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ

খুলনার বাজারে বেড়েছে সবজির দাম

খুলনার বাজারে চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। অনেক সবজিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, মাছ ও মাংসের বাজার রয়েছে আগের মতোই।

রোববার (১২ এপ্রিল) খুলনার রুপসা বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও বয়রা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৫০ টাকা, টমেটো ২০ টাকা কেজি, লাউ ৪০-৫০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৬০ টাকা, কাঁচামরিচ ১২০-১৪০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, কুশি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ ২৫-৩০ টাকা দরে এবং রসুন ৭০-১০০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা কেজি দরে, সোনালি ৩৩০-৩৫০ টাকা কেজি দরে ও লেয়ার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ঈদের আগে বৃদ্ধি পেলেও এখনো দাম কমেনি।

মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, এই সিজনের সবজি ক্যাবল উঠতে শুরু করেছে। শীতকালীন সবজির চালান আসছে না বললেই চলে। এজন্য কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সবজি সরবরাহ বাড়লে দাম আবার আগের মতোই হয়ে যাবে।

রুপসা বাজারের সবজি ব্যবসায়ী ছায়েদুল মিয়া বলেন, গরমের শাক-সবজি উঠতে শুরু করছে। পাইকার বাজারে সবজি নেই বললেই চলে। এজন্য দাম একটু বেশি। তবে কিছু কিছু সবজির দাম কম রয়েছে। বৃদ্ধির ভেতরে বেগুন, পটল, কুমড়া আর সজনের দাম একটু বেশি।

রুপসা বাজারে আসা ক্রেতা ফরহাদ হোসেন বলেন, মুরগির দাম বাড়লেও কমার নাম নেই। এদিকে প্রায় সবজির দাম গত সপ্তাহের থেকে ৫-১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে দেশি মাছের দাম অনেকটা কম আছে।

মিস্ত্রিপাড়া বাজারে আসা জোবায়ের হোসেন বলেন, ব্রয়লার মুরগির দাম অনেক বেশি। আর আজকে দেখছি সবজির দামও বেড়েছে। টমেটোর দাম ১০ টাকা কেজি ছিল। তা আজ দেখি ২০ টাকা কেজি। বেগুনের দাম ১০ বেড়েছে কেজিতে। সব ধরনের সবজির দাম আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। দাম না কমলে চারদিকে থেকে আমরা ক্রেতারাই চাপে থাকি।

আরিফুর রহমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow