খুলনায় তারেক রহমানের সমাবেশে নেতাকর্মীদের ঢল
দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। তবে ভোর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা।
তাদের অনেকের হাতে ধানের শীষ, কারও হাতে তারেক রহমানের ছবি ও কারও হাতে জাতীয় পতাকা। বেলা ১১টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল।
খুলনা মহানগর বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় আসবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুলমাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী জ

নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোর জেলার বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন।
তারেক রহমানের খুলনা আগমনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে খুলনা বিভাগের জেলাগুলোর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। সমাবেশে যোগ দিতে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক, মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে জনসভায় আসছেন।
আয়োজকদের প্রত্যাশা- তারেক রহমানের উপস্থিতিতে এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ নেবে৷ অন্তত ৫ লাখ মানুষের উপস্থিতি টার্গেট নিয়ে তারা গত কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছেন।
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনসভায় চেয়ারম্যান তিন জেলাসহ মহানগীর ধানের শীষের সব প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং খুলনাসহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন। তারেক রহমানের উপস্থিতি খুলনা বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে সক্রিয় করবে।