খুলনা মেডিকেলে আগুন, আইসিইউতে থাকা রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এক রোগীর মৃত্যু হয়েছে। আইসিইউ থেকে সরানোর সময় ওই রোগীর মৃত্যু হয় বলে জানা গেছে। এছাড়াও অগ্নিকাণ্ডে দুই নার্সসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মারা যাওয়া রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে। জানা গেছে, নাসরিন নাহার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাকে দ্রুত বাইরে নেওয়া হলে হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়। একই আইসিইউতে থাকা শেখ আবুল হাসেম (৯৬) নামের দিঘলিয়া উপজেলার আরেক রোগী আগুন লাগার আগেই ভোর পাঁচটার দিকে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক

খুলনা মেডিকেলে আগুন, আইসিইউতে থাকা রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এক রোগীর মৃত্যু হয়েছে। আইসিইউ থেকে সরানোর সময় ওই রোগীর মৃত্যু হয় বলে জানা গেছে। এছাড়াও অগ্নিকাণ্ডে দুই নার্সসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২০ মে) ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

মারা যাওয়া রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে।

জানা গেছে, নাসরিন নাহার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাকে দ্রুত বাইরে নেওয়া হলে হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়। একই আইসিইউতে থাকা শেখ আবুল হাসেম (৯৬) নামের দিঘলিয়া উপজেলার আরেক রোগী আগুন লাগার আগেই ভোর পাঁচটার দিকে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে হাসপাতালের কিছু আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow