খুলনা রেলস্টেশনে সোনার বারসহ যুবক আটক
খুলনায় তিনটি সোনার বারসহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) বুধবার সকাল ৭টায় রেলস্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। আটক মাসুদ নড়াইলের নড়াগাতি এলাকায় বাসিন্দা। খুলনা রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মাসুদ মোল্লাকে। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে তিনটি সোনার বার জব্দ করা হয়। খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেতু সালাম খান বলেন, ‘সোনার বারসহ মাসুদ নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরিফুর রহমান/এসআর/জেআইএম
খুলনায় তিনটি সোনার বারসহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বুধবার সকাল ৭টায় রেলস্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। আটক মাসুদ নড়াইলের নড়াগাতি এলাকায় বাসিন্দা।
খুলনা রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মাসুদ মোল্লাকে। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে তিনটি সোনার বার জব্দ করা হয়।
খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেতু সালাম খান বলেন, ‘সোনার বারসহ মাসুদ নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরিফুর রহমান/এসআর/জেআইএম
What's Your Reaction?