খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১১ জুন) রাতে হাসপাতালটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে সিটি মেডিকেলের নিচতলায় আগুনের খবর পাওয়া যায়। এর ৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow