খুশকি বাড়ার পেছনে দায়ী হতে পারে আপনার প্রিয় হেয়ার অয়েল
কাঁধে সাদা খুশকির গুঁড়া পড়ে থাকলে অনেকেই অস্বস্তিতে পড়েন। বেশির ভাগ মানুষ মনে করেন, খুশকির মূল কারণ শুষ্ক স্ক্যাল্প। তাই বারবার চুলে তেল মাখলেই সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে সব ধরনের খুশকির ক্ষেত্রে এই ধারণা ঠিক নয়। অনেক সময় অতিরিক্ত তেলই খুশকির প্রকোপ আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, খুশকির অন্যতম কারণ হলো ম্যালাসেজিয়া নামের একটি ইস্টজাতীয় ছত্রাক, যা স্ক্যাল্পের অতিরিক্ত তেল ব্যবহার করে দ্রুত বৃদ্ধি পায়। তাই খুশকি কমাতে হলে আগে এর কারণ বুঝে সঠিক যত্ন নেওয়া জরুরি। খুশকির আসল কারণ সব সময় শুষ্ক স্ক্যাল্প নয় শুষ্ক আবহাওয়া বা পানিশূন্যতার কারণে স্ক্যাল্প শুষ্ক হতে পারে, তবে সব খুশকির জন্য সেটিই দায়ী নয়। অনেক ক্ষেত্রে স্ক্যাল্পের স্বাভাবিক তেলের ওপর বেড়ে ওঠা ম্যালাসেজিয়া ছত্রাক ত্বকে জ্বালাপোড়া, চুলকানি ও খুশকির সৃষ্টি করে। এই অবস্থায় অতিরিক্ত তেল ব্যবহার করলে ছত্রাকের বৃদ্ধির জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে খুশকি কমার বদলে আরও বেড়ে যেতে পারে। কেন অতিরিক্ত তেল ব্যবহার ক্ষতিকর? চুলে বেশি তেল লাগালে স্ক্যাল্পে তেলতেলে স্তর তৈরি হয়। এর সঙ্গে ধুলাবালি ও মৃত ত্বক জমে খুশকি পরিষ্কার করাও
কাঁধে সাদা খুশকির গুঁড়া পড়ে থাকলে অনেকেই অস্বস্তিতে পড়েন। বেশির ভাগ মানুষ মনে করেন, খুশকির মূল কারণ শুষ্ক স্ক্যাল্প। তাই বারবার চুলে তেল মাখলেই সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে সব ধরনের খুশকির ক্ষেত্রে এই ধারণা ঠিক নয়। অনেক সময় অতিরিক্ত তেলই খুশকির প্রকোপ আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, খুশকির অন্যতম কারণ হলো ম্যালাসেজিয়া নামের একটি ইস্টজাতীয় ছত্রাক, যা স্ক্যাল্পের অতিরিক্ত তেল ব্যবহার করে দ্রুত বৃদ্ধি পায়। তাই খুশকি কমাতে হলে আগে এর কারণ বুঝে সঠিক যত্ন নেওয়া জরুরি।
খুশকির আসল কারণ সব সময় শুষ্ক স্ক্যাল্প নয়
শুষ্ক আবহাওয়া বা পানিশূন্যতার কারণে স্ক্যাল্প শুষ্ক হতে পারে, তবে সব খুশকির জন্য সেটিই দায়ী নয়। অনেক ক্ষেত্রে স্ক্যাল্পের স্বাভাবিক তেলের ওপর বেড়ে ওঠা ম্যালাসেজিয়া ছত্রাক ত্বকে জ্বালাপোড়া, চুলকানি ও খুশকির সৃষ্টি করে। এই অবস্থায় অতিরিক্ত তেল ব্যবহার করলে ছত্রাকের বৃদ্ধির জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে খুশকি কমার বদলে আরও বেড়ে যেতে পারে।
কেন অতিরিক্ত তেল ব্যবহার ক্ষতিকর?
চুলে বেশি তেল লাগালে স্ক্যাল্পে তেলতেলে স্তর তৈরি হয়। এর সঙ্গে ধুলাবালি ও মৃত ত্বক জমে খুশকি পরিষ্কার করাও কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময় তেল রেখে দিলে স্ক্যাল্পে চুলকানি, দুর্গন্ধ এবং অস্বস্তিও বাড়তে পারে। তাই খুশকি থাকলে তেল ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।
খুশকির কারণ বুঝে সঠিক স্ক্যাল্প কেয়ার বেছে নিন
নারিকেল তেল সব সময় উপকারী নয়
নারিকেল তেল সাধারণ অবস্থায় চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করলেও ছত্রাকজনিত খুশকির ক্ষেত্রে এটি উপযুক্ত নাও হতে পারে। অতিরিক্ত তেল স্ক্যাল্পে জমে থাকলে ম্যালাসেজিয়ার বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তাই খুশকি বেশি থাকলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
ক্যাস্টর অয়েল স্ক্যাল্পকে আরও ভারী করে তুলতে পারে
ক্যাস্টর অয়েল ঘন ও আঠালো প্রকৃতির হওয়ায় এটি সহজে স্ক্যাল্প থেকে পরিষ্কার হয় না। ফলে ধুলাবালি ও মৃত কোষ জমে স্ক্যাল্প আরও ভারী অনুভূত হতে পারে। খুশকির সময় এই তেল ব্যবহার করলে চুলকানি ও অস্বস্তি বাড়ার আশঙ্কা থাকে।
সরিষার তেলেও হতে পারে জ্বালাপোড়া
অনেকের দীর্ঘদিনের অভ্যাস মাথায় সরিষার তেল ব্যবহার করা। তবে খুশকির সময় এটি অনেকের স্ক্যাল্পে জ্বালাপোড়া বা লালচে ভাব সৃষ্টি করতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সর্ষের তেল অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে।
টি ট্রি অয়েল স্ক্যাল্পের যত্নে সহায়ক হতে পারে
টি ট্রি অয়েল হতে পারে সমাধান
টি ট্রি অয়েলে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকির জন্য দায়ী কিছু ছত্রাকের বৃদ্ধি কমাতে সহায়তা করতে পারে। তবে এটি কখনোই সরাসরি স্ক্যাল্পে লাগানো উচিত নয়। অলিভ অয়েল বা জোজোবা অয়েলের মতো ক্যারিয়ার অয়েলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করা নিরাপদ। ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করা উচিত এবং সপ্তাহে ২ থেকে ৩ বারের বেশি ব্যবহার না করাই ভালো।
খুশকি কমাতে আরও যেসব বিষয় গুরুত্বপূর্ণ
খুশকি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মাইল্ড বা প্রয়োজন হলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা, স্ক্যাল্প পরিষ্কার রাখা এবং দীর্ঘ সময় ঘাম জমে থাকতে না দেওয়া জরুরি। পাশাপাশি সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান ও মানসিক চাপ নিয়ন্ত্রণেও খুশকির সমস্যা কিছুটা কমতে পারে। যদি দীর্ঘদিন খুশকি না কমে, তীব্র চুলকানি, লালচে ভাব বা ঘা তৈরি হয়, তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ফেমিনা
এসএকেওয়াই
What's Your Reaction?

