খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু মুনতাসিন

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মুনতাসিন ওই এলাকার আব্দুস সোবহান মিস্ত্রির বাড়ির মোশাররফ হোসেনের ছেলে। সে দক্ষিণ আমবাড়িয়া নূরানি মাদ্রাসার প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর বাড়ি ফিরে বই-খাতা ও ব্যাগ রেখে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় মুনতাসিন। খেলার ছলে একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। মুনতাসিন পানিতে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে এবং দৌড়ে এসে পরিবারকে খবর দেয়। স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত মিরসরাই উপজেলা (মস্তাননগর) স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। পরে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজন মোজাম্মেল হক বলেন, দুই ভাইয়ের মধ্যে মুনতাসিন ছিল সবার

খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু মুনতাসিন
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মুনতাসিন ওই এলাকার আব্দুস সোবহান মিস্ত্রির বাড়ির মোশাররফ হোসেনের ছেলে। সে দক্ষিণ আমবাড়িয়া নূরানি মাদ্রাসার প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর বাড়ি ফিরে বই-খাতা ও ব্যাগ রেখে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় মুনতাসিন। খেলার ছলে একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। মুনতাসিন পানিতে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে এবং দৌড়ে এসে পরিবারকে খবর দেয়। স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত মিরসরাই উপজেলা (মস্তাননগর) স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। পরে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজন মোজাম্মেল হক বলেন, দুই ভাইয়ের মধ্যে মুনতাসিন ছিল সবার বড়। আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। ওর চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।  মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow