খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলায় নির্ধারিত নকশায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এসব স্থাপনার রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশে আগামী সেপ্টেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে। ইউনিয়নভিত্তিক দল গঠনের মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হবে। আরও পড়ুনস্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা স্বামীর, ১১ মাস পর রহস্য উদঘাটন ওসমান হাদির মামলার বাদী নিয়ে যা বললেন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলায় নির্ধারিত নকশায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এসব স্থাপনার রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশে আগামী সেপ্টেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে। ইউনিয়নভিত্তিক দল গঠনের মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হবে।
আরও পড়ুন
স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা স্বামীর, ১১ মাস পর রহস্য উদঘাটন
ওসমান হাদির মামলার বাদী নিয়ে যা বললেন বোন
তিনি আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়া থেকে আরও বেশি জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা উন্নত পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মো. দৌলতুজ্জামান খান, মাহবুব মোরশেদ সোহেল এবং সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, ক্রীড়া সংগঠক মইনুল আলম ছোটন, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ক্রীড়া সংগঠকরা।
এমআরএএইচ/কেএসআর
What's Your Reaction?