খেলাধুলা যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে : নুরুদ্দিন অপু

শরীয়তপুরের ডামুড্যায় যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডামুড্যার উপজেলার কোনশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার ও নেতিবাচক সংস্কৃতি থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবকদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম শ্যামল বেপারী, স্থানীয় গণ্যমান, ক্রীড়া সংগ

খেলাধুলা যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে : নুরুদ্দিন অপু

শরীয়তপুরের ডামুড্যায় যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডামুড্যার উপজেলার কোনশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার ও নেতিবাচক সংস্কৃতি থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবকদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম শ্যামল বেপারী, স্থানীয় গণ্যমান, ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়াও মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও শালীনতা প্রকাশ করাই আসল সাফল্য। 

খেলা শুরুর আগে তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন। আয়োজক যুব সংঘ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow