খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পানিতে তলিয়ে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম মোছা. নাজমা খাতুন। রোববার (২১ জুন) বিকেলে ভারী বৃষ্টির পর সড়কের পাশে জমে থাকা পানির মধ্যে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেন। মৃত নাজমা খাতুন (২৪) সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে বলে জানা গেছে। তবে তিনি গাজীপুরে কোথায় বসবাস করতেন এবং কী করতেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গাজীপুরে ভারী বৃষ্টির কারণে ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত পানিতে ডুবে যায়। এ সময় নাজমা খাতুন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে থাকা একটি খোলা ম্যানহোলে পড়ে যান। পানির প্রবল স্রোত ও গভীরতার কারণে তিনি দ্রুত তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার চেষ্টা চালান এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর তারা ম্যানহোল থেকে ওই নারীর মর
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পানিতে তলিয়ে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম মোছা. নাজমা খাতুন।
রোববার (২১ জুন) বিকেলে ভারী বৃষ্টির পর সড়কের পাশে জমে থাকা পানির মধ্যে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
মৃত নাজমা খাতুন (২৪) সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে বলে জানা গেছে। তবে তিনি গাজীপুরে কোথায় বসবাস করতেন এবং কী করতেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গাজীপুরে ভারী বৃষ্টির কারণে ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত পানিতে ডুবে যায়। এ সময় নাজমা খাতুন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে থাকা একটি খোলা ম্যানহোলে পড়ে যান। পানির প্রবল স্রোত ও গভীরতার কারণে তিনি দ্রুত তলিয়ে যান।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার চেষ্টা চালান এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর তারা ম্যানহোল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, খোলা ড্রেনে পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীর মরদেহ উদ্ধার করেন। নিহত নারীর পরিচয় ও গাজীপুরে তার অবস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এদিকে, গাজীপুরে খোলা ড্রেন ও ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ৩৬ ঘণ্টা পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওই ঘটনার পর নগরীর খোলা ড্রেন ও ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন মহলে আলোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আদালতে রিটও করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে এরপরও নগরীর বিভিন্ন স্থানে খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেনের কারণে দুর্ঘটনা ঘটায় জননিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে ঢাকনা দেওয়া ও নিয়মিত তদারকির ব্যবস্থা করা জরুরি।
What's Your Reaction?