খ্যাতনামা আন্তর্জাতিক লাগেজ ব্র্যান্ড এখন অরনেটের সঙ্গে

ফ্রান্সের খ্যাতনামা আন্তর্জাতিক লাগেজ ব্র্যান্ড ‘পিয়েরে কার্ডিন’ এখন বাংলাদেশের অরনেট লাগেজের সঙ্গে যৌথ উদ্যোগে পথচলা শুরু করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে কোম্পানি দুটির যৌথ উদ্যোগে প্রোডাক্ট লঞ্চ ও ডিলার সম্মেলন। ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ব্যবসায়িক অংশীদার, ডিলার, পরিবেশক ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মান, আধুনিক নকশা ও টেকসই উপকরণে তৈরি ‘পিয়েরে কার্ডিন’ ব্র্যান্ড বিশ্ববাজারে সুপরিচিত। বাংলাদেশের বাজারে অরনেট লাগেজের শক্তিশালী বিপণন নেটওয়ার্ক ও দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ‘পিয়েরে কার্ডিন’-এর সঙ্গে আমাদের এই উদ্যোগ কেবল ব্যবসায়িক সহযোগিতা নয়; এটি আন্তর্জাতিক মানের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও সেবার উৎকর্ষের মাধ্যমে অ

খ্যাতনামা আন্তর্জাতিক লাগেজ ব্র্যান্ড এখন অরনেটের সঙ্গে

ফ্রান্সের খ্যাতনামা আন্তর্জাতিক লাগেজ ব্র্যান্ড ‘পিয়েরে কার্ডিন’ এখন বাংলাদেশের অরনেট লাগেজের সঙ্গে যৌথ উদ্যোগে পথচলা শুরু করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে কোম্পানি দুটির যৌথ উদ্যোগে প্রোডাক্ট লঞ্চ ও ডিলার সম্মেলন।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ব্যবসায়িক অংশীদার, ডিলার, পরিবেশক ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মান, আধুনিক নকশা ও টেকসই উপকরণে তৈরি ‘পিয়েরে কার্ডিন’ ব্র্যান্ড বিশ্ববাজারে সুপরিচিত। বাংলাদেশের বাজারে অরনেট লাগেজের শক্তিশালী বিপণন নেটওয়ার্ক ও দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ‘পিয়েরে কার্ডিন’-এর সঙ্গে আমাদের এই উদ্যোগ কেবল ব্যবসায়িক সহযোগিতা নয়; এটি আন্তর্জাতিক মানের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও সেবার উৎকর্ষের মাধ্যমে অরনেট লাগেজ দেশের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

অনুষ্ঠানে নতুন পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি ডিলারদের জন্য বিশেষ বিপণন ও বিক্রয় কৌশল উপস্থাপন করা হয়। ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow