‘গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ’২৪-এর গণঅভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে জাতীয়তাবাদী বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলার শাখার উদ্দ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ’২৪-কে ভুলতে চাই না। তেমনি ’৭১-কেও  আমরা অস্বীকার করতে পারি না। ‘৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।  একটি দলকে উদ্দেশ্যে করে লুৎফুজ্জামান বলেন, ‘আল্লাহর রহমতে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত  আল্লাহ রাব্বুল আমিন আমার নেত্রী আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তখন খুব কাছে থেকে দেখেছি। আপনারা কী করতে পারেন। আপনারা রগ কাটা ছাড়া কী জানেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না।’ মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের

‘গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ’২৪-এর গণঅভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে জাতীয়তাবাদী বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলার শাখার উদ্দ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ’২৪-কে ভুলতে চাই না। তেমনি ’৭১-কেও  আমরা অস্বীকার করতে পারি না। ‘৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না। 

একটি দলকে উদ্দেশ্যে করে লুৎফুজ্জামান বলেন, ‘আল্লাহর রহমতে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত  আল্লাহ রাব্বুল আমিন আমার নেত্রী আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তখন খুব কাছে থেকে দেখেছি। আপনারা কী করতে পারেন। আপনারা রগ কাটা ছাড়া কী জানেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না।’

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, নেত্রকোণা জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির নেতা ইমরান খান চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রুখসানা খানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা আহ্বায়ক মাওলানা মাছুম আহমেদ ও জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow