গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।  যশোরের মনিরামপুরে গত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সব শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।  এ সময় তিনি মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের শহীদ আনিসুর রহমান, শহীদ আবু সাঈদ, শহীদ বজলুর রহমান, চাপাকোনা গ্রামের শহীদ আসাদুজ্জামান, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিপ্রকোনা গ্রামের শহীদ মতিউর রহমান, ১২নং শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামের শহীদ আনিসুর রহমান, ৭নং খেদাপাড়া ইউনিয়ন কাশিপুর গ্রামের শহীদ মেজবাহ উদ্দীন চন্টু, ১৩ নং খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের শহীদ হাফিজুর রহমান, মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের শহীদ ইউসুফ মিয়ার কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মুতাছিম বিল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের জন্য ছিল খুব খারাপ সময়। তারা ঘরে থাকতে পারেননি, দিনের পর দিন বাড়ির বাই

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।  যশোরের মনিরামপুরে গত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সব শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।  এ সময় তিনি মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের শহীদ আনিসুর রহমান, শহীদ আবু সাঈদ, শহীদ বজলুর রহমান, চাপাকোনা গ্রামের শহীদ আসাদুজ্জামান, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিপ্রকোনা গ্রামের শহীদ মতিউর রহমান, ১২নং শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামের শহীদ আনিসুর রহমান, ৭নং খেদাপাড়া ইউনিয়ন কাশিপুর গ্রামের শহীদ মেজবাহ উদ্দীন চন্টু, ১৩ নং খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের শহীদ হাফিজুর রহমান, মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের শহীদ ইউসুফ মিয়ার কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মুতাছিম বিল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের জন্য ছিল খুব খারাপ সময়। তারা ঘরে থাকতে পারেননি, দিনের পর দিন বাড়ির বাইরে থেকেছেন। ঈদ-পূজা কোনো উৎসবও তারা পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেননি। গুম-খুন ছিল নিয়মিত ঘটনা। দীর্ঘ এ আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক নেতাকর্মী। অনেকেই ছিলেন তার পরিবারের একমাত্র আয়ের উৎস্য।  তিনি বলেন, এখন এসব শহীদ পরিবারের খোঁজ অনেকেই রাখেন না। আমি চেষ্টা করেছি আমার উপজেলার প্রতিটি শহীদ পরিবারের খোঁজ নেওয়ার। ঈদের এই আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করেছি।  শহীদদের কবর জিয়ারত ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের উপদেষ্টা, মুক্তেশ্বরী ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এমএ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল এহসান, সরকারি এমএম কলেজের সাবেক ছাত্রনেতা, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন হৃদয়, মনিরামপুর পৌর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল আক্তার বাবু, ১২নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান নয়ন, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি ও মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ গাজী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুজ্জামান টিংকু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাকিব জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিএম হাসান কবির সুমন, মনিরামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মিনহাজুল আবেদীন, পৌর যুবনেতা মুবিন, উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ, পৌর ছাত্রদল নেতা শোভন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow