গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। তিনি দাবি করেছেন, গণভোটের রায় অস্বীকার করে দেশে পুনরায় দমনমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে, যা প্রতিরোধে তিনি এই কর্মসূচি নিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিসাৎ হওয়ার পথে। তিনি আরও অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে দেশকে পুনরায় গুম, খুন, দুর্নীতি ও দমনমূলক ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে ‘জুলাইয়ের স্পিরিট’ ও জনগণের রায় রক্ষায় তিনি এই অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানান। অনশন কর্মসূচি থেকে তিনি তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। তিনি দাবি করেছেন, গণভোটের রায় অস্বীকার করে দেশে পুনরায় দমনমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে, যা প্রতিরোধে তিনি এই কর্মসূচি নিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম।

তিনি বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিসাৎ হওয়ার পথে।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে দেশকে পুনরায় গুম, খুন, দুর্নীতি ও দমনমূলক ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে ‘জুলাইয়ের স্পিরিট’ ও জনগণের রায় রক্ষায় তিনি এই অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানান।

jagonews24

অনশন কর্মসূচি থেকে তিনি তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন করা,

২. গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপন করা,

৩. গণভোট ও জুলাই সনদে উল্লিখিত বিষয়সমূহ বাস্তবায়নে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার এ লড়াই চলবে। নতুন করে এ দেশে কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না।

একই সঙ্গে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এফএআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow