‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’
খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট সরকারকে এ দেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে এই দেশ ছাড়া করবে।’
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, ‘বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন। অন্য রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে তারা জুলাই সদনদের মধ্যে গোপনে একটি ধারা ঢুকিয়ে দিয়েছে।’
গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মামুনুল হক বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে।’
তিনি বলেন, ‘এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্পণ্য, শিথিলতা বা অবহেলার সুযোগ নেই।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই আন্দোলনের সূচনা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ
খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট সরকারকে এ দেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে এই দেশ ছাড়া করবে।’
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, ‘বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন। অন্য রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে তারা জুলাই সদনদের মধ্যে গোপনে একটি ধারা ঢুকিয়ে দিয়েছে।’
গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মামুনুল হক বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে।’
তিনি বলেন, ‘এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্পণ্য, শিথিলতা বা অবহেলার সুযোগ নেই।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই আন্দোলনের সূচনা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ্তি ঘটেছিল ৩৬ জুলাই। জুলাই আন্দোলনে বিএনপি অংশীদার হিসেবে ছিল। কিন্তু আজ মসনদে বসে জুলাই গণভোটকে অস্বীকার করে তারা নানা অজুহাতে জুলাই গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তা কখনো সম্ভব নয়। প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, আর তাতে বিএনপিকে চরম মূল্য দিতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিশের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফসহ অনেকে।