গণভোটে 'জুলাই সনদ' বাস্তবায়নে বগুড়ার প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার 'হ্যাঁ' ভোট দিয়েছেন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে 'জুলাই সনদ' বাস্তবায়নের প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়। বগুড়ার ৭টি আসনে আয়োজিত এই গণভোটে প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার 'হ্যাঁ' ভোট দিয়েছেন, প্রায় এক-চতুর্থাংশ 'না' ভোট পড়েছে এবং প্রায় ১২% ভোট বাতিল হয়েছে।বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২১ লাখ ২৫ হাজার ৫৭ টি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট 'হ্যাঁ' ভোট দিয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭২৫ জন, যা প্রদত্ত ভোটের ৬৩.৪২%। 'না' ভোট দিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৮৩৫ জন, যা প্রদত্ত ভোটের ২৪.৬৯%। বাতিল হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৯৭ ভোট, যার হার ১১.৮৮%।বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬১৪ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৪৯ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ৬০ হাজার ৭০২ জন। বাতিল হয়েছে ৩৪ হাজার ২৩২টি ভোট।বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। ২ লাখ ৪৮ হাজার ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ১ লাখ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে 'জুলাই সনদ' বাস্তবায়নের প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়। বগুড়ার ৭টি আসনে আয়োজিত এই গণভোটে প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার 'হ্যাঁ' ভোট দিয়েছেন, প্রায় এক-চতুর্থাংশ 'না' ভোট পড়েছে এবং প্রায় ১২% ভোট বাতিল হয়েছে।
বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২১ লাখ ২৫ হাজার ৫৭ টি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট 'হ্যাঁ' ভোট দিয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭২৫ জন, যা প্রদত্ত ভোটের ৬৩.৪২%। 'না' ভোট দিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৮৩৫ জন, যা প্রদত্ত ভোটের ২৪.৬৯%। বাতিল হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৯৭ ভোট, যার হার ১১.৮৮%।
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬১৪ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৪৯ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ৬০ হাজার ৭০২ জন। বাতিল হয়েছে ৩৪ হাজার ২৩২টি ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। ২ লাখ ৪৮ হাজার ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন এবং 'না' ভোট পড়েছে ৫১ হাজার ৭৯০টি। ৩১ হাজার ৩৪৭টি ভোট বাতিল হয়েছে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন। ২ লাখ ৪৬ হাজার ৫৬৯ জন ভোটার ভোট দিয়েছেন। 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ৬৭ হাজার ৬০৪ জন। ২৫ হাজার ৯৫৮টি ভোট বাতিল হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৫২৩ জন। মোট ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৩৯ জন। এর মধ্যে 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৪৩ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ৬৪ হাজার ৯৮০ জন। ৩৩ হাজার ৭১৬টি ভোট বাতিল হয়েছে।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৩৪০ জন। মোট ভোট দিয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৭৪ জন। 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪১৬ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৪৩ জন। ৫৬ হাজার ২১৫টি ভোট বাতিল হয়েছে।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। মোট ভোট দিয়েছেন ৩ লাখ ২২ হাজার ১৩০ জন। এর মধ্যে 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৭৯ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ৮০ হাজার ২০৩ জন। ২৬ হাজার ৩৪৮টি ভোট বাতিল হয়েছে।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন। মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৩৮৭ জন। 'হ্যাঁ' তে ভোট দিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৭৯৩ জন এবং 'না' তে ভোট দিয়েছেন ৯৩ হাজার ৯১৩ জন। ৪৪ হাজার ৬৮১টি ভোট বাতিল হয়েছে।
What's Your Reaction?