গণভোট নিয়ে যে বার্তা দিল হেফাজত

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি মহাক্রান্তিকাল অতিক্রম করেছে, তবে সেই সংকট পুরোপুরি কাটেনি। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর পাশাপাশি গণভোট জাতির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দলে দলে গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির তৈরিকৃত গণবিরোধী সংবিধান ও রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের পথ খুলে দিতে হবে। ‘চরম দুর্নীতিগ্রস্ত ও পশ্চাদপদ আমলাতন্ত্রের হয়রানি’ থেকে মুক্তি পেতেও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধী পক্ষ, প্রতিবাদী আলেমসমাজ ও ইসলামপন্থীদের দমন-পীড়ন এবং গুম-খুনের মতো ঘটনার অবসান ঘটাতে গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়ার কথাও বলেন তিনি। বিব

গণভোট নিয়ে যে বার্তা দিল হেফাজত

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি মহাক্রান্তিকাল অতিক্রম করেছে, তবে সেই সংকট পুরোপুরি কাটেনি। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর পাশাপাশি গণভোট জাতির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দলে দলে গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির তৈরিকৃত গণবিরোধী সংবিধান ও রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের পথ খুলে দিতে হবে।

‘চরম দুর্নীতিগ্রস্ত ও পশ্চাদপদ আমলাতন্ত্রের হয়রানি’ থেকে মুক্তি পেতেও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধী পক্ষ, প্রতিবাদী আলেমসমাজ ও ইসলামপন্থীদের দমন-পীড়ন এবং গুম-খুনের মতো ঘটনার অবসান ঘটাতে গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়ার কথাও বলেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, এই চরম সংকটকালে আপতকালীন গ্রহণযোগ্য পন্থা হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের অধিকার।

কারও প্ররোচনায় পড়ে ভোট নষ্ট না করার আহ্বান জানিয়ে ইসলামাবাদী বলেন,ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি চায় না দেশে কোনো শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হোক। তারা আমাদেরকে জিম্মি করে দাস বানিয়ে শোষণ করার ফ্যাসিবাদী সিস্টেম এখনো জারি রাখতে চায়। তাদের ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে দলে দলে ভোটকেন্দ্রে আসুন। দেশ রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ধরে রেখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে অবিচল থেকে রাষ্ট্র পরিচালনায় যাদের যোগ্য মনে হবে, তাদের ভোট দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow