গণভোট হঠাৎ সিদ্ধান্ত নয়, এর পেছনে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে

গণভোট কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়; এর পেছনে দীর্ঘ প্রক্রিয়া ও বিস্তৃত চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে প্রচার-প্রচারণা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মনির হায়দার বলেন, গণভোট এমন কোনো বিষয় না যে হঠাৎ করে কারও মাথা থেকে এলো, বারো জন বসে সিদ্ধান্ত নিল এবং রেডিওতে ঘোষণা দেওয়া হলো—হ্যাঁ বলুন, না বলুন। এর পেছনে একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে। তিনি বলেন, গণভোট নিয়ে জনগণের মধ্যে যেসব বিভ্রান্তি ও অস্পষ্টতা রয়েছে, তা দূর করাই এই ধরনের আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের মধ্যে যেসব বিষয়ে অস্পষ্টতা আছে, সেগুলো পরিষ্কার করব, বিষয়টা সঠিকভাবে বুঝব এবং তারপর প্রত্যেকে নিজ নিজ নেটওয়ার্কে গিয়ে মানুষের কাছে তা পৌঁছে দেব। তিনি আরও বলেন, জনগণের মতামত জানার জন্য গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, তবে সেটি কার্যকর করতে হলে জনগণের কাছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা জরুরি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জন

গণভোট হঠাৎ সিদ্ধান্ত নয়, এর পেছনে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে

গণভোট কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়; এর পেছনে দীর্ঘ প্রক্রিয়া ও বিস্তৃত চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে প্রচার-প্রচারণা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মনির হায়দার বলেন, গণভোট এমন কোনো বিষয় না যে হঠাৎ করে কারও মাথা থেকে এলো, বারো জন বসে সিদ্ধান্ত নিল এবং রেডিওতে ঘোষণা দেওয়া হলো—হ্যাঁ বলুন, না বলুন। এর পেছনে একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে।

তিনি বলেন, গণভোট নিয়ে জনগণের মধ্যে যেসব বিভ্রান্তি ও অস্পষ্টতা রয়েছে, তা দূর করাই এই ধরনের আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের মধ্যে যেসব বিষয়ে অস্পষ্টতা আছে, সেগুলো পরিষ্কার করব, বিষয়টা সঠিকভাবে বুঝব এবং তারপর প্রত্যেকে নিজ নিজ নেটওয়ার্কে গিয়ে মানুষের কাছে তা পৌঁছে দেব।

তিনি আরও বলেন, জনগণের মতামত জানার জন্য গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, তবে সেটি কার্যকর করতে হলে জনগণের কাছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা জরুরি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই গণভোটের মূল লক্ষ্য। সাম্য, মানবিক মর্যাদা আর ইনসাফ প্রতিষ্ঠা আর স্বাধীনতার ৫৪ বছরের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক আইয়ুব ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, অনুষদের ডিনবৃন্দ এবং আগত অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুস্তাফিজুর রহমান রাফি/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow