গণসংহতি আন্দোলনে এনসিপির নেতাকর্মীসহ শতাধিক মানুষের যোগদান

রাঙামাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এনসিপি থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের আশিকা কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই রাজনৈতিক দলে শামিল হন। যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। রাঙামাটি জেলা গণসংহতি আন্দোলনের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু, শহীদ শিমুল ও উবা থোয়াই মারমাসহ স্থানীয় নেতারা। যোগদানকারীদের তালিকায় উল্লেখযোগ্য হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা শাখার সদ্য পদত্যাগকারী প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা এবং যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। এছাড়াও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই দলে যোগ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাউকে বাদ দিয়ে বৈষম্যহীন দেশ গড়া সম্ভব নয়। পাহ

গণসংহতি আন্দোলনে এনসিপির নেতাকর্মীসহ শতাধিক মানুষের যোগদান
রাঙামাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এনসিপি থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের আশিকা কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই রাজনৈতিক দলে শামিল হন। যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। রাঙামাটি জেলা গণসংহতি আন্দোলনের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু, শহীদ শিমুল ও উবা থোয়াই মারমাসহ স্থানীয় নেতারা। যোগদানকারীদের তালিকায় উল্লেখযোগ্য হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা শাখার সদ্য পদত্যাগকারী প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা এবং যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। এছাড়াও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই দলে যোগ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাউকে বাদ দিয়ে বৈষম্যহীন দেশ গড়া সম্ভব নয়। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ দীর্ঘ সময় ধরে তাদের কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত। অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  এনসিপি থেকে পদত্যাগ করা উজ্জ্বল চাকমা তার বক্তব্যে জানান, এনসিপি যে আদর্শিক পথের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা থেকে বিচ্যুত হয়েছে। ওই দলের মাধ্যমে সাম্যের দেশ গঠন সম্ভব নয় বলেই আমরা গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow