গণসমাবেশ সফল করার আহ্বান খেলাফত মজলিসের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠাতব্য বিশাল গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান দলের নেতৃবৃন্দ। সংগঠনের মহাসচিব ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধা

গণসমাবেশ সফল করার আহ্বান খেলাফত মজলিসের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠাতব্য বিশাল গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান দলের নেতৃবৃন্দ।

সংগঠনের মহাসচিব ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ। কিন্তু জনগণের রায়ে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা প্রমাণ করে, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন বিলম্বিত করে সরকার মূলত ’২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

নেতৃবৃন্দ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow