গন্তব্য

আমি হাওয়ার ডানায় ভর করে কোন অজানায় যাচ্ছি কে জানে! কখনো আবার ফিরে আসি কখনো রাডারেই ঘুরপাক খাই আমার পথ নিজেই চলে- না কোনো মানচিত্র না কোনো নির্দিষ্ট ঠিকানা না কোনো গন্তব্য। শুধু পথের টান শুধু দূরের ডাকে সাড়া শুধু অন্তিম আশায় ছুটা। পায়ের নিচের মাটি স্থির নেই সময়ের স্রোতে সে-ও ভাসে। আজ রোদে যে কোমল স্পর্শ কাল সে-ই দহন হয়ে আসে। আজ ফাল্গুনের যে শীতল বাতাস কাল সে-ই কালবৈশাখী হয়ে আসে। আজ ভালোবাসার যে প্রহেলিকা কাল সে-ই অন্তর জ্বালা হয়ে দংশে। আবার ছায়াটাও-  কখনো আগুন হয়ে জ্বলে কখনো প্রেতাত্মারূপে ভয় দেখায় তবু আমার যাত্রা থামে না। দিনগুলো ডায়েরির পাতার মতো একে একে উল্টে যায় নিঃশব্দে, স্বপ্ন লেখা থাকে অদৃশ্য কালি দিয়ে। কখনো লম্বা সময়ের সকল অর্জন উইপোকার দল খেয়ে ফেলে। কিন্তু আমার গন্তব্যের দিকে ধাওয়া কখনো থেমে থাকে না। আমি জানি-  কোথাও সন্ধ্যা নামলে অন্য কোথাও একটি নতুন সকাল জন্ম নেয়। আমি চলি-  কারণ থেমে থাকা মানে অস্তিত্বকে অস্বীকার করা। আমি উড়ি-  কারণ মাটিরও আছে নিজস্ব আকাশ খোঁজার স্বপ্ন হয়তো কোনো দূর প্রান্তে। বৃষ্টি-পথিকেরও এক নিভৃত ঘর থাকে, সেখানে ক্লান্ত যাত্রী অস্থায়ী আশ্রয় নেয়। কিন্তু

গন্তব্য
আমি হাওয়ার ডানায় ভর করে কোন অজানায় যাচ্ছি কে জানে! কখনো আবার ফিরে আসি কখনো রাডারেই ঘুরপাক খাই আমার পথ নিজেই চলে- না কোনো মানচিত্র না কোনো নির্দিষ্ট ঠিকানা না কোনো গন্তব্য। শুধু পথের টান শুধু দূরের ডাকে সাড়া শুধু অন্তিম আশায় ছুটা। পায়ের নিচের মাটি স্থির নেই সময়ের স্রোতে সে-ও ভাসে। আজ রোদে যে কোমল স্পর্শ কাল সে-ই দহন হয়ে আসে। আজ ফাল্গুনের যে শীতল বাতাস কাল সে-ই কালবৈশাখী হয়ে আসে। আজ ভালোবাসার যে প্রহেলিকা কাল সে-ই অন্তর জ্বালা হয়ে দংশে। আবার ছায়াটাও-  কখনো আগুন হয়ে জ্বলে কখনো প্রেতাত্মারূপে ভয় দেখায় তবু আমার যাত্রা থামে না। দিনগুলো ডায়েরির পাতার মতো একে একে উল্টে যায় নিঃশব্দে, স্বপ্ন লেখা থাকে অদৃশ্য কালি দিয়ে। কখনো লম্বা সময়ের সকল অর্জন উইপোকার দল খেয়ে ফেলে। কিন্তু আমার গন্তব্যের দিকে ধাওয়া কখনো থেমে থাকে না। আমি জানি-  কোথাও সন্ধ্যা নামলে অন্য কোথাও একটি নতুন সকাল জন্ম নেয়। আমি চলি-  কারণ থেমে থাকা মানে অস্তিত্বকে অস্বীকার করা। আমি উড়ি-  কারণ মাটিরও আছে নিজস্ব আকাশ খোঁজার স্বপ্ন হয়তো কোনো দূর প্রান্তে। বৃষ্টি-পথিকেরও এক নিভৃত ঘর থাকে, সেখানে ক্লান্ত যাত্রী অস্থায়ী আশ্রয় নেয়। কিন্তু অনন্ত পথের যাত্রী জানে- আশ্রয়ই শেষ নয়, যাত্রাই সত্য। তাইতো-  আসমানের পর আসমান পেরিয়ে স্বপ্নের ভিতর স্বপ্ন জড়িয়ে  আমি এগিয়ে যাই। কারণ প্রতিটি গন্তব্যের পরে আরও এক গন্তব্য অপেক্ষায় থাকে। লেখক, পিপলস ইনসুরেন্সের পিএলসি এর কোম্পানি সচিব ও ডিএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow