গভীর রাতে কাটা হচ্ছিল টিলা, অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে টিলা কেটে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানের সময় অবৈধভাবে টিলা কাটার সঙ্গে জড়িত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, টিলা কাটার অপরাধে একজনকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আহমেদ জামিল/এসআর/জেআইএম

গভীর রাতে কাটা হচ্ছিল টিলা, অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে টিলা কেটে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানের সময় অবৈধভাবে টিলা কাটার সঙ্গে জড়িত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, টিলা কাটার অপরাধে একজনকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আহমেদ জামিল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow