গরমে তালের শাঁসে পাবেন ডাবের পানির মতোই উপকার

গ্রীষ্মকাল এলেই বাজারে রসালো ও সুস্বাদু তালের শাঁসের দেখা মেলে। কচি তাল ভেঙে বের করা স্বচ্ছ, নরম এই শাঁস শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও বেশ জনপ্রিয়। বাঙালির খাদ্যগুলোর মধ্যে তালের শাঁস অন্যতম। এটি খেতে যেমন মিষ্টি ও সতেজ, তেমনি শরীরের জন্যও ভীষণ উপকারী। পুষ্টিবিদদের মতে, তালের শাঁস অনেকটা ডাবের পানির মতোই উপকারী। এতে রয়েছে প্রচুর পানি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ও খনিজ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরমে শরীর ঠান্ডা রাখে প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে পানিশূন্যতা তৈরি হয়। তালের শাঁসে থাকা প্রাকৃতিক পানি সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং তৃষ্ণা মেটায়। গরমের কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুল পড়ার সমস্যাও অনেকটা কমাতে সহায়তা করে এই ফল। হজমশক্তি বাড়াতে সাহায্য করে তালের শাঁস পাকস্থলীর জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে। এছাড়া আলসার, এসিডিটি ও পেটের অস্বস্তি দূর করতেও এটি কার্যকর ভূমিকা রাখে। গর্ভবতী নারীদের হজমজনিত সমস্যার ক্ষেত্রেও তালের শাঁস উপকারী বলে মনে করা

গরমে তালের শাঁসে পাবেন ডাবের পানির মতোই উপকার

গ্রীষ্মকাল এলেই বাজারে রসালো ও সুস্বাদু তালের শাঁসের দেখা মেলে। কচি তাল ভেঙে বের করা স্বচ্ছ, নরম এই শাঁস শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও বেশ জনপ্রিয়। বাঙালির খাদ্যগুলোর মধ্যে তালের শাঁস অন্যতম। এটি খেতে যেমন মিষ্টি ও সতেজ, তেমনি শরীরের জন্যও ভীষণ উপকারী। পুষ্টিবিদদের মতে, তালের শাঁস অনেকটা ডাবের পানির মতোই উপকারী। এতে রয়েছে প্রচুর পানি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ও খনিজ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

jago

গরমে শরীর ঠান্ডা রাখে

প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে পানিশূন্যতা তৈরি হয়। তালের শাঁসে থাকা প্রাকৃতিক পানি সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং তৃষ্ণা মেটায়। গরমের কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুল পড়ার সমস্যাও অনেকটা কমাতে সহায়তা করে এই ফল।

হজমশক্তি বাড়াতে সাহায্য করে

তালের শাঁস পাকস্থলীর জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে। এছাড়া আলসার, এসিডিটি ও পেটের অস্বস্তি দূর করতেও এটি কার্যকর ভূমিকা রাখে। গর্ভবতী নারীদের হজমজনিত সমস্যার ক্ষেত্রেও তালের শাঁস উপকারী বলে মনে করা হয়।

jago

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

তালের শাঁসে ক্যালরির পরিমাণ তুলনামূলক কম। পাশাপাশি এতে প্রচুর পানি থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

তালের শাঁসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমাতেও এর ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মানসিক স্বাস্থ্যে উপকার করে

তালের শাঁস মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে স্মৃতিশক্তি উন্নত হতে পারে। পাশাপাশি এটি শরীরকে সতেজ রাখে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে।

দাঁত ও হাড় মজবুত করে

তালের শাঁসে থাকা ক্যালসিয়াম দাঁতের এনামেল ভালো রাখতে সাহায্য করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। একই সঙ্গে এটি হাড়কে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কচি তালের শাঁস রক্তশূন্যতা দূর করতেও সহায়ক।

jago

চোখের জন্য উপকারী

তালের শাঁসে রয়েছে পটাশিয়াম, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এসব উপাদান চোখের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। চোখের অ্যালার্জি ও বিভিন্ন সমস্যা কমাতেও এটি কার্যকর। এমনকি রাতকানা রোগ প্রতিরোধেও তালের শাঁস উপকারী বলে মনে করা হয়।

লিভার ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক

তালের শাঁসে থাকা ভিটামিন সি ও বি-কমপ্লেক্স খাবারে রুচি বাড়াতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা উন্নত করে। এছাড়া এটি শরীরে নাইট্রেটের পরিমাণ বাড়িয়ে প্রাকৃতিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর তালের শাঁস শুধু গরমের প্রশান্তিদায়ক ফলই নয়, এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। তাই গরমের মৌসুমে খাদ্যতালিকায় রাখতে পারেন পুষ্টিকর তালের শাঁস।

সূত্র: হেলথ লাইন,টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow