গরমে ভ্রমণ আরামদায়ক করতে ব্যাগে রাখবেন যেসব জিনিস
গ্রীষ্মের ছুটি মানেই অনেকের কাছে ভ্রমণের আনন্দ। পাহাড়ের কোলাহল, সমুদ্রের ঢেউ কিংবা রিসোর্টের শান্ত পরিবেশ নিয়েই ছুটির দিনগুলো হয়ে ওঠে বিশেষ। কিন্তু গরম আবহাওয়া, তীব্র রোদ এবং আর্দ্রতা অনেক সময় এই আনন্দকে কষ্টকর করে তোলে। তাই ভ্রমণকে আরামদায়ক করতে ব্যাগে সঠিক জিনিসপত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের আগে পরিকল্পিতভাবে ব্যাগ গুছালে গরমের অসুবিধা অনেকটাই কমে যায়। নিচে এমন কিছু প্রয়োজনীয় জিনিসের কথা বলা হলো, যা গরমের ভ্রমণে অবশ্যই সঙ্গে রাখা উচিত। সূর্যের হাত থেকে বাঁচতে এসপিএফ সানস্ক্রিন গরমে ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো সানস্ক্রিন। অনেকেই ঘুরতে যাওয়ার আনন্দে এটি ব্যবহার করতে ভুলে যান, যার ফলে ত্বকে সানবার্ন, কালচে দাগ বা র্যাশ দেখা দিতে পারে। বাইরে ঘোরাঘুরির সময় অন্তত এসপিএফ ৫০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটি মুখ, ঘাড়, হাতসহ শরীরের খোলা অংশে ভালোভাবে লাগাতে হবে এবং কয়েক ঘণ্টা পর আবার ব্যবহার করতে হবে। এটি ত্বকের সুরক্ষায় বেশ কার্যকর। সানগ্লাস ও চওড়া টুপি গরমের রোদ চোখ ও মাথার জন্যও ক্ষতিকর হতে পারে। তাই ভ্রমণে অবশ্যই সানগ্লাস সঙ্গে রাখুন
গ্রীষ্মের ছুটি মানেই অনেকের কাছে ভ্রমণের আনন্দ। পাহাড়ের কোলাহল, সমুদ্রের ঢেউ কিংবা রিসোর্টের শান্ত পরিবেশ নিয়েই ছুটির দিনগুলো হয়ে ওঠে বিশেষ। কিন্তু গরম আবহাওয়া, তীব্র রোদ এবং আর্দ্রতা অনেক সময় এই আনন্দকে কষ্টকর করে তোলে। তাই ভ্রমণকে আরামদায়ক করতে ব্যাগে সঠিক জিনিসপত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের আগে পরিকল্পিতভাবে ব্যাগ গুছালে গরমের অসুবিধা অনেকটাই কমে যায়। নিচে এমন কিছু প্রয়োজনীয় জিনিসের কথা বলা হলো, যা গরমের ভ্রমণে অবশ্যই সঙ্গে রাখা উচিত।
সূর্যের হাত থেকে বাঁচতে এসপিএফ সানস্ক্রিন
গরমে ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো সানস্ক্রিন। অনেকেই ঘুরতে যাওয়ার আনন্দে এটি ব্যবহার করতে ভুলে যান, যার ফলে ত্বকে সানবার্ন, কালচে দাগ বা র্যাশ দেখা দিতে পারে।
বাইরে ঘোরাঘুরির সময় অন্তত এসপিএফ ৫০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটি মুখ, ঘাড়, হাতসহ শরীরের খোলা অংশে ভালোভাবে লাগাতে হবে এবং কয়েক ঘণ্টা পর আবার ব্যবহার করতে হবে। এটি ত্বকের সুরক্ষায় বেশ কার্যকর।
সানগ্লাস ও চওড়া টুপি
গরমের রোদ চোখ ও মাথার জন্যও ক্ষতিকর হতে পারে। তাই ভ্রমণে অবশ্যই সানগ্লাস সঙ্গে রাখুন। এটি রোদের তীব্র আলো কমিয়ে চোখকে আরাম দেয়। এছাড়া একটি চওড়া ব্রিমযুক্ত টুপি ব্যবহার করলে মুখ ও মাথা সরাসরি রোদের তাপ থেকে সুরক্ষিত থাকে।
আরামদায়ক ও হালকা পোশাক
গরমে ভ্রমণের জন্য পোশাক বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সুতি ও লিনেন কাপড় সবচেয়ে ভালো কারণ এগুলো বাতাস চলাচল করতে দেয় এবং ঘাম শুষে নেয়। হালকা রঙের ঢিলেঢালা পোশাক শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কালো বা সিন্থেটিক কাপড় গরমে অস্বস্তি বাড়াতে পারে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো।
ভ্রমণের জন্য সঠিক জুতা
দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে হলে আরামদায়ক জুতা অপরিহার্য। ভুল জুতা পুরো ভ্রমণের অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে। পাহাড় বা ট্রেকিংয়ের জন্য হালকা স্নিকার্স, আর সমুদ্র বা রিসোর্টের জন্য ফ্লিপ-ফ্লপ বা স্যান্ডেল নেতে পারেন। জুতায় পায়ে চাপ না পরে সহজে ব্যবহারযোগ্য করা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে।
সুইমওয়্যার ও তোয়ালে
রিসোর্ট বা সমুদ্র ভ্রমণে পুলে নামার পরিকল্পনা থাকলে একটি ভালো মানের সুইমস্যুট সঙ্গে রাখা উচিত। এটি যেন আরামদায়ক ও স্কিন-ফ্রেন্ডলি হয়। এর পাশাপাশি একটি তাড়াতাড়ি শুকিয়ে যায় এমন তোয়ালে রাখুন। এটি দ্রুত শুকিয়ে যায় এবং ব্যাগে জায়গাও কম নেয়। ভ্রমণে এটি খুবই ব্যবহারিক একটি জিনিস।
হ্যান্ড ফ্যান ও কুলিং মিস্ট স্প্রে
গরমের রোদের মধ্যে দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে একটি ছোট হ্যান্ড ফ্যান অনেক সাহায্য করতে পারে। এছাড়া কুলিং মিস্ট স্প্রে ত্বকে মুহূর্তে সতেজতা আনে। বিশেষ করে অ্যালোভেরা বা পুদিনা যুক্ত স্প্রে গরমে আরাম দিতে পারে। এগুলো সহজেই ব্যাগে রাখা যায় এবং যেকোনো সময় ব্যবহার করা সম্ভব।
অতিরিক্ত কিছু প্রয়োজনীয় জিনিস
ভ্রমণকে আরও আরামদায়ক করতে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসও সঙ্গে রাখা উচিত। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পানির বোতল, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং গরমে ক্লান্তি কমায়। ভ্রমণের সময় মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জ শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হয়, তাই একটি পাওয়ার ব্যাংক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। হালকা স্ন্যাকস যেমন বিস্কুট, বাদাম বা এনার্জি বার ভ্রমণের পথে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য প্রাথমিক ওষুধ যেমন মাথাব্যথা, জ্বর বা অ্যালার্জির ওষুধ সঙ্গে রাখতে পারেন।
গরমে ভ্রমণ আনন্দদায়ক হতে পারে, যদি আমরা আগে থেকেই সঠিক প্রস্তুতি নিই। শুধু গন্তব্য নয়, ব্যাগে কী কী রাখছি সেটাও ভ্রমণের অভিজ্ঞতাকে নির্ধারণ করে। সঠিক জিনিসপত্র সঙ্গে থাকলে রোদের তাপ বা গরমের কষ্ট সহজেই সামলানো যায়।
সূত্র: এনডিটিভি, ইউএস নিউজ ও অন্যান্য
এসএকেওয়াই
What's Your Reaction?