গরুর ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  নিহত ওই পরীক্ষার্থীর নাম শারাবন তাহুরা নিজুম (১৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং ক্লাসের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় বিদ্যালয়ের মূল ফটকের সামনে বাজারে বিক্রির জন্য আনা একটি গরু হঠাৎ সজোরে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা রোকেয়া বেগম বলেন, ‘প্রতিদিনের মতো কোচিংয়ে গিয়েছিল আমার মেয়েটা। বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।’  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া জানান, ‘গরুর ধাক্কায় গুরুতর আহত অবস্থায়

গরুর ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ওই পরীক্ষার্থীর নাম শারাবন তাহুরা নিজুম (১৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং ক্লাসের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় বিদ্যালয়ের মূল ফটকের সামনে বাজারে বিক্রির জন্য আনা একটি গরু হঠাৎ সজোরে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রোকেয়া বেগম বলেন, ‘প্রতিদিনের মতো কোচিংয়ে গিয়েছিল আমার মেয়েটা। বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।’ 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া জানান, ‘গরুর ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’

লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow