গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও
কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী ও আনসার সদস্য। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বালিয়াপাড়া পশুর হাট ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং দরদাম করছিলেন। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। এ বিষয়ে ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম জানান, ইউএনও গরু কিনতেই হাটে এসেছেন। জানতে চাইলে মিরপুর ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, ‘শহরে এসে হঠাৎ গরুর হাটে ঘুরতে এসেছিলাম।’ আল-মামুন সাগর/এসআর/এমএস
কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী ও আনসার সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বালিয়াপাড়া পশুর হাট ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং দরদাম করছিলেন। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
এ বিষয়ে ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম জানান, ইউএনও গরু কিনতেই হাটে এসেছেন।
জানতে চাইলে মিরপুর ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, ‘শহরে এসে হঠাৎ গরুর হাটে ঘুরতে এসেছিলাম।’
আল-মামুন সাগর/এসআর/এমএস
What's Your Reaction?