গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদাঁড়িকেল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. অলি আহমেদ ও মো. রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার। তাদের বয়স ২ বছর। তারা প্রতিবেশী চাচাতো ভাইবোন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ। তিনি বলেন, সকালে অলি ও রুবি বাড়ির সামনে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের জমানো পানির গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি একপর্যায়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি আরও বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদাঁড়িকেল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. অলি আহমেদ ও মো. রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার। তাদের বয়স ২ বছর। তারা প্রতিবেশী চাচাতো ভাইবোন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ।

তিনি বলেন, সকালে অলি ও রুবি বাড়ির সামনে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের জমানো পানির গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি একপর্যায়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow