গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামালসহ পুড়ে গেছে নগদ টাকাও। ব্যবসায়ীরা বলছেন ৬টি দোকানে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ‎স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি ডেন্টার কেয়ার, ইলেকট্রিক দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।’

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামালসহ পুড়ে গেছে নগদ টাকাও। ব্যবসায়ীরা বলছেন ৬টি দোকানে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভোরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

‎স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি ডেন্টার কেয়ার, ইলেকট্রিক দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow