গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় সীমানা বিরোধকে কেন্দ্র করে কলেজছাত্র ফাহমিদ রুমন মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন বাবা রেজাউল করিম ছানা (৫৫) ও ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)। বুধবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। আকিব তার ছেলে। নিহত ফাহমিদ রুমন মিয়া (১৯) একই গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। র‌্যাব জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে রুমনদের পরিবারের সঙ্গে রেজাউল করিম ছানার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম ছানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালায়। এসময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে কলেজছাত্র রুমনের ওপর ছুরিকাঘাত করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে য

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সীমানা বিরোধকে কেন্দ্র করে কলেজছাত্র ফাহমিদ রুমন মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন বাবা রেজাউল করিম ছানা (৫৫) ও ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)। বুধবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। আকিব তার ছেলে। নিহত ফাহমিদ রুমন মিয়া (১৯) একই গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। র‌্যাব জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে রুমনদের পরিবারের সঙ্গে রেজাউল করিম ছানার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম ছানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালায়। এসময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে কলেজছাত্র রুমনের ওপর ছুরিকাঘাত করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রুমনের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত বাবা-ছেলে আত্মগোপনে চলে যান। র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে শ্রীপুর থানার বাহেরারচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow