গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে। তসলিমা আক্তার মিম পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু দুটি একই গ্রামের জাহিদুল ইসলামের পুকুরে গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুকুর থেকে তুলেন। পরে তারা দেখতে পান শিশু দুটি মারা গেছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এএনএইচএস/এমআইএইচএস

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।

এর আগে বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।

তসলিমা আক্তার মিম পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু দুটি একই গ্রামের জাহিদুল ইসলামের পুকুরে গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুকুর থেকে তুলেন। পরে তারা দেখতে পান শিশু দুটি মারা গেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএনএইচএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow