গাইবান্ধা-১ আসনে জামায়াতের মাজেদুর রহমান জয়ী

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ধানের শীষ প্রতীকে ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং কর্মকর্তা ইফতার জাহান তুলি। এর আগে সকাল সাড়ে ৭টায় একযোগে উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। আনোয়ার আল শামীম (এএনএইচএস)/এসএনআর

গাইবান্ধা-১ আসনে জামায়াতের মাজেদুর রহমান জয়ী

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ধানের শীষ প্রতীকে ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং কর্মকর্তা ইফতার জাহান তুলি।

এর আগে সকাল সাড়ে ৭টায় একযোগে উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আনোয়ার আল শামীম (এএনএইচএস)/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow