গাছ কাটাকে কেন্দ্র করে শেরপুরে সংঘর্ষ: নাতিকে পিটিয়ে জখমের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দাদা মো. রইচ উদ্দিন (৮৫) বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত যুবকের নাম মো. মাসুদ রানা (৩০)। তিনি স্থানীয় মৃত আফজাল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মে সকালে মাসুদ রানা ছোনকা স্কুল মাঠের পেছনে জনৈক মো. আকরাম সরকারের কাছ থেকে ক্রয়কৃত গাছ কাটতে যান। এসময় একই এলাকার মো. মাহবুব (৫৫), মো. নাফিজ (৩০), মোছা. রেবেকা বেগম (৪৭) এবং মোছা. মিথিলা খাতুন (১৯) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে উপস্থিত হন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৩ নং বিবাদী রেবেকা বেগমের হুকুমে ১ নং বিবাদী মাহবুব লোহার রড দিয়ে মাসুদ রানার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর অন্যান্য বিবাদীরা ইট ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জিলা-ফেলা জখম করে। মাসুদ রানা মাটিতে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আহত মাসুদ রানাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখান

গাছ কাটাকে কেন্দ্র করে শেরপুরে সংঘর্ষ: নাতিকে পিটিয়ে জখমের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দাদা মো. রইচ উদ্দিন (৮৫) বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত যুবকের নাম মো. মাসুদ রানা (৩০)। তিনি স্থানীয় মৃত আফজাল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মে সকালে মাসুদ রানা ছোনকা স্কুল মাঠের পেছনে জনৈক মো. আকরাম সরকারের কাছ থেকে ক্রয়কৃত গাছ কাটতে যান। এসময় একই এলাকার মো. মাহবুব (৫৫), মো. নাফিজ (৩০), মোছা. রেবেকা বেগম (৪৭) এবং মোছা. মিথিলা খাতুন (১৯) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে উপস্থিত হন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৩ নং বিবাদী রেবেকা বেগমের হুকুমে ১ নং বিবাদী মাহবুব লোহার রড দিয়ে মাসুদ রানার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর অন্যান্য বিবাদীরা ইট ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জিলা-ফেলা জখম করে। মাসুদ রানা মাটিতে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আহত মাসুদ রানাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাদীর দাবি, মারধরের পাশাপাশি বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করেছে। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী মো. রইচ উদ্দিন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow